logo

গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গৃহবধূ গ্রেপ্তার

গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গৃহবধূ গ্রেপ্তার
গ্রেপ্তার মাহমুদা বেগম। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে তিন কেজি গাঁজাসহ মাহমুদা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোর চারটার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ওই এলাকার অভিযুক্ত নজরুল ব্যাপারীর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে নজরুল ব্যাপারী কৌশলে পালিয়ে যায়। বাড়ি থেকে তার স্ত্রী মাহমুদা বেগমকে আটক করা হয়। এ সময় বাড়ির ভেতর থেকে তিন কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাহমুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পলাতক নজরুল ব্যাপারীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।