logo
Advertisement

লালমনিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ,লালমনিরহাট
লালমনিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাতীবান্ধা থানা। ছবি : এশিয়া পোস্ট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে তিথি রানীকে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাদের কান্নাকাটি শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে মরদেহটি নিচে নামান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা-পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।