জামালপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া একই ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে নদীতে মাছ ধরতে যান শামীম মিয়া। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ূম গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি জেনেছি। এখনো বৃষ্টি হচ্ছে, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।