logo

ফেনী সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফেনী সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

ফেনী সীমান্ত থেকে ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, ছাগলনাইয়া ও ফুলগাজীর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখে মালামাল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের বিষয়ে আইনি কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক বিল্লাল হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধের পাশাপাশি মাদক এবং চোরাচালান বন্ধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্তের সুরক্ষায় বিজিবির এই আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।