logo

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল মিস্ত্রির

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল মিস্ত্রির
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ক্রাউন সিমেন্টের গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাইয়ের সময় বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলার বন্দর থানার ঢাকেশ্বরী মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

শেখ রফিক কক্সবাজার জেলার রামু থানা এলাকার মৃত শেখ জয়নুদ্দিন আহমেদের ছেলে। বর্তমানে তিনি বন্দরের ক্রাউন সিমেন্ট ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মুস্তাফিজ জানান, শেখ রফিক ক্রাউন সিমেন্টের ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। দুপুরের দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়ির ঝালাইয়ের কাজের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।