logo
Advertisement

কুমিল্লায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১০ চিহ্নিত ছিনতাইকারী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১০ চিহ্নিত ছিনতাইকারী
গ্রেপ্তার ১০ চিহ্নিত ছিনতাইকারী। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর আড়াইওরা, শাসনগাছা, বজ্রপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লা নগরীর আড়াইওরা খানপাড়া এলাকার রাকিব খান (২৬) ও ইমন (২৫), শাসনগাছা এলাকার সাকিব (২৬) ও শরিফ (২৭), সংগ্রায়েস এলাকার নাহিদ (২২), বজ্রপুর এলাকার রকি (১৯), গোবিন্দপুর এলাকার ইয়াছিন (২৭), অশোকতলা এলাকার জাহিদ (২০) এবং মুরাদনগর উপজেলার সাতমুড়া এলাকার সোহেল (২৫) ও পাঁচপুকুরিয়া এলাকার রবিন (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাতে ডিবির একাধিক দল নগরীর বিভিন্ন পয়েন্টে একযোগে এই অভিযান চালায়।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাইকারী, কিশোর গ্যাং এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নগরীর পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।