logo

ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছগ্রামসংলগ্ন ধলেশ্বরী নদী থেকে সোহাগী (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে তিনি নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে কমলাঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পরবর্তী সময়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে তল্লাশি চালায়। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল ঝুঁকি নিয়ে নদীটির প্রায় ৪০ ফুট গভীর থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার কাজ শেষে মরদেহটি নৌ পুলিশ ও নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।