logo
Advertisement

বোয়ালমারীতে সব ইউনিয়নে বিএনপির কমিটি স্থগিত

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
বোয়ালমারীতে সব ইউনিয়নে বিএনপির কমিটি স্থগিত
বিএনপির লোগো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবগঠিত বিএনপির ১০টি ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। দলীয় সিদ্ধান্তে হঠাৎ কমিটিগুলো স্থগিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত বিএনপির সব ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তবে কী কারণে কমিটিগুলো স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জেলা বিএনপির পক্ষ থেকে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপজেলার আওতাধীন নবগঠিত বিএনপির সব ইউনিয়ন কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন এশিয়া পোস্টকে বলেন, কিছু অসংগতির কারণে সাময়িকভাবে শুধু উপজেলার সব ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।