ব্যাটারিচালিত গাড়ির লাইসেন্সসহ পাঁচ দাবি চালকদের

বরিশালে পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকরা।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডে সমাবেশ করেন তারা।
এ সময় ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট ও চালকের প্রশিক্ষণসহ ৫ দফা দাবি জানান তারা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।
এ সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী ডা. মনীষা চক্রবর্তীসহ রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।