logo

মানিকগঞ্জে চীনের হাসপাতালের আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা

মানিকগঞ্জে চীনের হাসপাতালের আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা

মানিকগঞ্জে চীনের ফোশান ফোসুন চানচেং হাসপাতালের পরিচিতি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তিবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক চিকিৎসা সেবা ও বাংলাদেশ-চীন স্বাস্থ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ এপ্রিল) ‘হসপিটাল ইন্ট্রোডাকশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বেসড অন বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাটেস্ট টেকনোলজিস’ শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করে এসইওকে হেলথকেয়ার এবং মেডল্যাব বিডি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এ বি এম তৌহিদুজ্জামান।

এ সময় ফোশান ফোসুন চানচেং হাসপাতালের ওভারসিজ বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মুশদাক হাস্তি এবং অনকোলজিস্ট ডা. এমিলিয়া ঝু হাসপাতালের আধুনিক চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিক রোগী সেবা এবং প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, উন্নত চিকিৎসা প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সেবা সম্পর্কে দেশীয় চিকিৎসক ও সংশ্লিষ্টদের অবহিত করা জরুরি। একইসঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান মেডল্যাব বিডির স্বত্বাধিকারী মোবিন উদ্দিন আহমেদ জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক চিকিৎসা সেবার সঙ্গে দেশের মানুষের সংযোগ সহজ হবে।