logo
Advertisement

মাদক কারবারি ধরব, নয়তো চাকরি ছাড়ব: কুমিল্লার এসপি

এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
মাদক কারবারি ধরব, নয়তো চাকরি ছাড়ব: কুমিল্লার এসপি
কুমিল্লায় এক সমাবেশে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। ছবি: এশিয়া পোস্ট

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

Advertisement

এক মাদক কারবারির নাম উল্লেখ করে তিনি বলেছেন, মাদক কারবারি মিলন যেখানেই থাকুক, তাকে গ্রেপ্তার করবই। যদি তাকে গ্রেপ্তার করতে না পারি, তাহলে আমি চাকরি ছেড়ে দেব।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ মনিরুল হক চৌধুরী।

আসাদুজ্জামান জানান, সমাবেশে এসে তিনি উপলব্ধি করেছেন সমাজ এখন মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে উঠেছে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে আসা মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

পুলিশ সুপার জানান, সম্প্রতি কুমিল্লায় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মাদক জব্দ পুলিশের মূল দায়িত্ব না হলেও বর্তমান সরকারের নির্দেশনায় আমরা এটিকে অগ্রাধিকার দিচ্ছি। গত মাসে কুমিল্লা জেলা মাদক জব্দে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

মিলন নামে এক মাদক কারবারির কথা উল্লেখ করে তিনি বলেন, মিলনকে সেদিন কারা আশ্রয় দিয়েছে, তা আমরা জানি। এ বিষয়ে আমাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।।বিজয়পুর ইউনিয়নে কোনোভাবে মাদক কারবার চলতে দেওয়া হবে না। কেউ অন্যায়ভাবে জেল খাটবে না। তবে পুলিশের কাজে বাধা না দিয়ে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করতে হবে।

সমাবেশে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মো. ফেরদৌস, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় :