logo

সেতু থেকে নদীতে লাফ দেওয়া নারী উদ্ধার, হাসপাতালে ভর্তি

সেতু থেকে নদীতে লাফ দেওয়া নারী উদ্ধার, হাসপাতালে ভর্তি
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু থেকে নদীতে লাফ দেওয়া অজ্ঞাতপরিচয় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আমানত সেতু থেকে এক নারীকে নদীতে লাফ দিতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা ওই নারীকে চিকিৎসার জন্য দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া নারীর বয়স, নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।