logo

কুমিল্লায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ আসামি পলাতক

কুমিল্লায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ আসামি পলাতক
কুমিল্লা আদালত। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লায় আদালতে হস্তান্তরের আগেই হাতকড়া পরিহিত অবস্থায় এক আসামি পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদালত এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট থানা থেকে ওই আসামিকে কুমিল্লা আদালতে নেওয়া হয়েছিল। তবে আদালতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তিনি হাতকড়াসহ চম্পট দেন। ঘটনার পরপরই পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় কীভাবে তিনি পালিয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত ফাঁড়ির কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান।