বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ পর্যটকের

কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই পযর্টক নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া ভিলেজার পাড়া করিম বাবুর্চির বাড়ির সামনে এ দুঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকা ডিএমপির উত্তরখান উপজেলার আটি পাড়ার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন।
পুলিশ জানায়, চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি দ্রতগামী বাস বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ৩ গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।
ওসি আরিফুল আমিন জানান, লাল সবুজ পরিবহন চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। বাস ও মোটরসাইকেলটি চিরিংগা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।