জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
এশিয়া পোস্ট নিউজ, জামালপুর

জামালপুর শহরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার (২৪ মে) বেলা ১১টা ১০ মিনিটের দিকে তারা সড়কে অবস্থান নেন। এতে জামালপুর থেকে টাঙ্গাইলমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা জামালপুরের দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক এলাকার বাসিন্দারা।
তাদের দাবি, ওই এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতায় ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে থাকলেও কোনা সমাধান হয়নি। বাধ্য হয়ে তারা সড়কে অবস্থান নিয়েছেন।