logo
Advertisement

ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ
ভারতে পাচারকালে দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্ত থেকে ১৩ বস্তা সার জব্দ করে ৩৫ বিজিবির টহল দল। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। এর আগে ভোরে পাথরের চর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

৩৫ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে ভারতে সার পাচারের প্রস্তুতির খবর পায় পাথরের চর বিওপির সদস্যরা। পরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।