রাজবাড়ীতে মধুমতি এক্সপ্রেসের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে (জিআরপি) পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছালে জিআরপি পুলিশ ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে–রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসের ছাদে ভ্রমণ করছিলেন ওই ব্যক্তি। পথে কালিকাপুর রেলওয়ে ব্রিজের সঙ্গে তার মাথা বা শরীরের আঘাত লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি জানান, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনবিরোধী। রেলওয়ে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাত্রীদের ছাদ থেকে নামিয়ে দিলেও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে এমন কাজ করেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
.png)






