logo

পাম্পে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে আগুন

পাম্পে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে আগুন

যশোরে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শহরতলীর ধর্মতলা এলাকার সোনালী ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক আব্দুল মান্নান চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।

তিনি জানান, ব্যক্তিগত কাজে যশোর শহরের ধর্মতলা এলাকায় আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে সোনালী ফিলিং স্টেশনে তেল নিতে যান। তেল ওভারফ্লো হয়ে ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। মোটরসাইকেলটি চালু করলে ইঞ্জিনে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে থাকা গ্রাহক ও স্থানীয়রা দ্রত মোটরসাইকেলটি টেনে দূরে সরিয়ে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাম্পের ম্যানেজার মাহফুজুর রহমান আনিস বলেন, ওই গ্রাহকের মোটরসাইকেলে তেল ছিল। তার মোটরসাইকেলের ট্যাংকি ভরে তেল বাইরে পড়ে দুর্ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।