আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে কুমিল্লার ১৬ শিক্ষার্থীর সাফল্য

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াড (সিজন–৪)-এর গ্র্যান্ড ফাইনালে উত্তীর্ণ হয়েছে কুমিল্লার কান্দিরপাড়ের স্মার্ট টক একাডেমির ১৬ জন শিক্ষার্থী। সারা দেশ থেকে অংশ নেওয়া হাজারও প্রতিযোগীকে পেছনে ফেলে তারা এই অর্জন লাভ করে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, জুনায়রা তাসকিন হোসাইন, ফাদিলাহ জামান ইনায়া, মো: আবিদুর রশীদ আরিশ, মুদাস্সির মুহাম্মদ, সুয়াদ বিল্লাহ ওয়ারসি, তাফিদা মুনতাহা ইলমা, ফাওয়াজ আহম্মেদ খান, রাবাব রোজ, তারান্নুম সুলতানা জোয়ানা, আফশীন নূর আরিশা, মুনতাসির মাহমুদ রাফি, ফাবিহা মজুমদার, জায়ীমাতুল জান্নাহ, আজমেরি আলম ছোঁয়া, রিজওয়ান আহমেদ ও মুহাম্মদ ইরফান কামাল।
একাডেমি কর্তৃপক্ষ জানায়, উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক হাসান মাহমুদ তারেক বলেন, সঠিক দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনা প্রমাণ করতে পারে এই সাফল্য তারই উদাহরণ।