ক্ষেতলালে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়িতে বৈদ্যুতিক বাতির সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে হান্নান ফকির (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আলুঞ্জা (বেলগাড়ী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান ফকির ওই গ্রামের মৃত মোকছেদ মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতবাড়িতে বৈদ্যুতিক বাতির সংযোগ ও মেরামতের কাজ করছিলেন হান্নান ফকির। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
.png)





