logo

রাজশাহীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৯ শিশু মারা গেছে।

সোমবার (১২ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরও ৯ জন। বর্তমানে হাম আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৫৩। এ পর্যন্ত মোট ভর্তি রোগী ৫৫৯। 

প্রতিদিন নতুন করে হামের উপসর্গ নিয়ে ১৫-২০ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসা নিতে আসা শিশুদের অধিকাংশের মধ্যেই জ্বর, কাঁপুনি দেখা যাচ্ছে।

হাসপাতালের চলতি বছরের এপ্রিলের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে বেশ কয়েকজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে; যাদের অধিকাংশের বয়স ২ মাস থেকে ১০ বছরের মধ্যে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে একটি ডেডিকেটেড ওয়ার্ডে চিকিৎসা চলছে।