logo

রাজবাড়ীর এক ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

রাজবাড়ীর এক ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘী কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা হাসান।

তিনি বলেন, আমাদের স্কুলে ভোটকেন্দ্র উপলক্ষে চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোনো ফুটেজ নেই আমাদের কাছে। তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেই সঙ্গে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, গত সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন শিক্ষকরা। যার কারণে ক্যামেরা চোর শনাক্ত করা যায়নি। তবে বিদ্যালয়ের বাকি ৩টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে।