logo

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০
chittagong accident

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

রাত ৯টা ৩০ মিনিট থেকে আহতদের চমেক হাসপাতালে আনা শুরু হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার শিকার যান দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, হাসপাতালে আনার পর দুজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।