logo

নাটোরে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে জমজ শিশু নিহত

নাটোরে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে জমজ শিশু নিহত
ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ইজাজ ও ইহান নামে চার বছর বয়সি জমজ শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছে আরও তিনজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতদের বাড়ি রাজশাহীতে বলে জানিয়েছে পুলিশ।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকারে ঢাকার দিকে যাচ্ছিল। পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ সময় আহত হয় গাড়িতে থাকা আরও চারজন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক শিশুর মরদেহ উদ্ধারসহ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আরও এক শিশুর মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।