Advertisement

লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে ছাত্রশক্তির হারিকেন মিছিল

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে ছাত্রশক্তির হারিকেন মিছিল
লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে ছাত্রশক্তির হারিকেন মিছিল। ছবি: এশিয়া পোস্ট

অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রশক্তি। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে, একই দাবিতে বিকেল চারটার দিকে নগরের সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হ্যারিকেন মিছিল করে মহানগর ছাত্রশক্তি। এ সময় নেতাকর্মীদের হাতে হারিকেন দেখা যায়।

পৃথক দুটি কর্মসূচিতে বক্তারা বলেন, অনাকাঙ্ক্ষিত ও অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভূতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাসের তীব্র সংকট। অতিপ্রয়োজনীয় এই খাতটি বেসরকারি সিন্ডিকেটের হাতে না ছেড়ে সরকারের সরাসরি ও সঠিক ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান তারা। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ (কাজী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম, সংগঠক সালমান হাওলাদার, জুনায়েদ হোসেন ছাদ, হাসিবুল ইসলাম শান্ত, সাওম সরদার, হাফেজ শফিউল্লাহ, মো. রেফায়েত ও মো. আদনানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিষয় :