এক কাতলের দাম ৩৫ হাজার টাকা

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে লুতফর হালদারের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, রোববার ভোরে জেলেরা মাছটি দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তিনি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দেন।
পদ্মা নদীতে বড় আকারের কাতল মাছ ধরা পড়ায় স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
