logo

খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় খেলার সময় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগরঘোনা বড়বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা ৫নং ওয়ার্ডের বালুচর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা বড়বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিরিঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগরঘোনা বড়বটতলী এলাকার বাসিন্দা মৃত নুরুল কবিরের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে যায় বকেয়া মনি। বুধবার সকাল ১০টার দিকে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে খেলার ছলে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন এশিয়া পোস্টকে বলেন, দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।