logo

জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের ১২ নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের ১২ নেতাকর্মী

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদ ছেড়ে ১২ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

গণঅধিকারের আশাশুনি উপজেলার খায়রুল আলম ও মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ নেতাকর্মী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জামায়াতে যোগদান করেছেন।

এ সময় সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের উপস্থিতিতে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, গণঅধিকার থেকে আসা নেতাকর্মীদের যোগদানে জামায়াত সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। গণঅধিকার পরিষদের রাজনৈতিক সংগ্রাম ও জামায়াতের আদর্শভিত্তিক রাজনীতির মধ্যে একটি নৈতিক ও গণমুখী মিল রয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

নতুন যোগদানকারীরা জানান, গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে জামায়াতকে উপযুক্ত প্ল্যাটফর্‌ম হিসেবে বেছে নিয়েছেন তারা।