logo

গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার বীরেন বুনার্জি ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ বীরেন বুনার্জি ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৩ মে) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ মে) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল বীরেন বুনার্জির বসতঘরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেপ্তার বীরেন বুনার্জির বিরুদ্ধে আগের একটি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। গাঁজা ও ইয়াবাসহ আটকের ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নিয়মিত মামলা করা হয়েছে।