logo

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবরে পুলিশ মোতায়েন করা হয়। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হৃদয় নামে একজন গুলিবিদ্ধ এবং দুজন টেঁটাবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত ৫-৬ জন আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরে দুই দফায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ এখনও চলছে।

বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম।

বিস্তারিত আসছে...