বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, নওগাঁ
বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
গ্রেপ্তার ক্রিয়েটর গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তা করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আব্দুল মাবুত ওরপে ‘হিরো নানা’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২২ জুন) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় টুরিস্ট পুলিশ এবং নওগাঁ জেলা পুলিশের পাহাড়পুর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, ঐতিহাসিক এই পর্যটন কেন্দ্রে আসা এক বিদেশি পর্যটককে হেনস্তা ও উত্ত্যক্ত করছিলেন ওই কনটেন্ট ক্রিয়েটর। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, এখানে আগত যেকোনো বিদেশি পর্যটককে হেনস্তা বা হয়রানির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়।

​নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাহাড়পুরের ভাবমূর্তি বজায় রাখতে আগামী দিনগুলোতেও এমন তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বিষয় :নওগাঁ