logo

রূপগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক কারাগারে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
রূপগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক কারাগারে
মাদ্রাসাশিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নয় বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) তাকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার ওই মাদ্রাসাশিক্ষককে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মাদ্রাসাশিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা। তিনি রূপগঞ্জে একটি মাদ্রাসার শিক্ষক।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে দুই কক্ষের ফ্লাটে ভাড়া থাকেন ওই মাদ্রাসাশিক্ষক। এর মধ্যে এক কক্ষে শিশু ইসলামিক বিষয়ে প্রাইভেট পড়ান। ওই শিশুটি তার কাছে ইসলামিক বিষয়ে প্রাইভেট পড়ে। রোববার শিশুটিকে শৌচাগারে (টয়লেট) নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।