logo

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের পীরগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছয় বছরের ছেলে রাজীব মিয়া এবং শাহজাহান মিয়ার চার বছরের কন্যা সেনাতুল আক্তার। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু খেলাধুলা করার বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল শেষে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।