logo

জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না: রিজভী

জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন, সে পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য দিন-রাত কাজ করছেন। কিন্তু এই কাজের মধ্যে ধরা পড়েছে আসল চরিত্র। জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের মাটিতে জামায়াত রাজনীতি করতে পারত না। বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না তারা। অথচ, আপনাদের কৃতজ্ঞতাবোধ নেই। জামায়াতের আমির তার সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে, কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন। 

তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস-আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোনো পদ পাবে না। 

বিকেলে কুড়িগ্রাম-২ আসনের জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এসব কথা বলেন। এ সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।