logo

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

ছাত্রদলের চাঁদপুর জেলা শাখার ১৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে ইসমাইল পাটোয়ারীকে আহ্বায়ক ও জিয়াউর রহমান সোহাগকে সদস্য সচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. জুয়েল রানা তালুকদার, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব ও মো. শাহাদাত হোসেন প্রিন্স।

এই কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।