logo

স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে মন্ত্রী দেখলেন অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত

স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে মন্ত্রী দেখলেন অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত

সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় উপস্থিত থাকছেন কি না, তা দেখতে সরাসরি ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফরে আসেন তিনি। এ সময় তিনি হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ডসহ ডাক্তারদের চেম্বারগুলো পরির্দশন করেন। স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ১ ঘণ্টা অবস্থান নিয়েও হাসপাতালটিতে অধিকাংশ ডাক্তারদের উপস্থিতি না পেয়ে দুঃখ প্রকাশ করেন। 

এর আগে গত ৫ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সঠিক সময় ডাক্তারদের উপস্থিত না থাকার ওপরে সংবাদ প্রকাশ হলে তা নজরে আসে মন্ত্রীর। পরে ডাক্তারদের সঠিক সময় হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।