ট্রাককে পেছনে ফেলতে গিয়ে দু্ই মোটরসাইকেল আরোহী নিহত
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডের সামনে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের বাসিন্দা শাহ আলম ও মো. জিয়াউল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আশুগঞ্জ থেকে মোটরসাইকেলে করে দুই যুবক নিজেদের বাড়ি যাচ্ছিলেন। সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটির চালক একটি ট্রাককে ওভারটেক (পাশ কাটানো) করে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুইজন মারা যান।
ব্রাহ্মণবাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক সামসুল হক জানান, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
