logo

অফিস যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অফিস যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসচাপায় রাকিব হোসেন নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারে পূর্বে তৈইপাড়া নামক স্থানে দশমাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আর‌এফ‌এল কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা ঠাকুরগাঁও থেকে নীলফামারী জেলার সৈয়দপুর আরএফএল কোম্পানিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মহাসড়কের পাকা রাস্তার উপর ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই স্থানীয়রা দশমাইল মহাসড়ক অবরোধ করেন।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বলেন, কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।