সাংগঠনিক বিশৃঙ্খলা, কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার

সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৮ জুলাই) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন এবং সদস্যসচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর বিএনপির কার্যক্রমে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল ও বিশৃঙ্খলার অভিযোগ উঠছিল। দলের শৃঙ্খলা বজায় রাখা ও সংগঠনের গতিশীলতা ফেরানোর স্বার্থেই জেলা কমিটি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
স্থগিতাদেশের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন বলেন, পরবর্তী সাংগঠনিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে দলের নীতি ও আদর্শ মেনে চলে সাংগঠনিক ঐক্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয় :মৌলভীবাজার
.png)






