logo

টঙ্গীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আহত

টঙ্গীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আহত
টঙ্গীতে একটি ভাড়া বাসায় সাবেক স্ত্রী ও তার বর্তমান স্বামীকে কোপান এক ব্যক্তি। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের টঙ্গীতে নাজমিন আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার সাবেক স্বামী।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ সময় নাজমিন আক্তারের (২৩) বর্তমান স্বামী সুজন মিয়ার আহত হয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সুজনের সঙ্গে থাকতেন নাজমিন আক্তার। বিকেলে নাজমিন আক্তার তার স্বামীর সঙ্গে বাসায় ছিলেন। এ সময় তার সাবেক স্বামী জাকির হোসেন ওই বাসায় গিয়ে নাজমিনের সঙ্গে সুজনকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া এবং হাতাহাতি হয়।

পরে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে নাজমিন ও সুজনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে নাজমিন ঘটনাস্থলেই মারা যান। সুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পারিবারিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হয়েছে। নিহতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।