logo

অসহায়দের ঈদ উপহার দিলেন হিন্দু যুবকরা

অসহায়দের ঈদ উপহার দিলেন হিন্দু যুবকরা

রাজবাড়ীতে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন একদল হিন্দু যুবক।

বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে উপহার বিতরণ করা হয়।

উপহারের মধ্যে আছে, চিনি, আতপ চাল, তেল, লবণ, চিনি, সেমাই, দুধ, আলু, পেয়াজ ও আর্থিক সহায়তা।

এসব উপহার বিতরণ করে মানবতার সেবায় আমরা সনাতনী যুবক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন—আমরা সনাতনী যুবক সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা, সমন্বয়ক রাজেশ মন্ডল, সুমন দাস, অনিক দাস, রতন দাস, স্বপন দাস, আকাশ, সদস্য সিনজয় দত্ত, মুগ্ধ কুন্ডু, হেমন্ত দাস ও মিন্টু কর্মকার। 

সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। তাই আমরা অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। আমরা সব সময় চেষ্টা করছি মানুষের সেবায় নিজেদের সাধ্যমত সেবা করার।