logo
Advertisement

সুন্দরবনে তিন বস্তায় মিলল ৩৩ আগ্নেয়াস্ত্র

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বাগেরহাট
সুন্দরবনে তিন বস্তায় মিলল ৩৩ আগ্নেয়াস্ত্র
উদ্ধার করা অস্ত্র। ছবি : এশিয়া পোস্ট

সুন্দরবনের শরণখোলা এলাকায় অভিযান চালিয়ে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৬।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উদ্ধার হওয়া অস্ত্রগুলো শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপদার।

এর আগে, মঙ্গলবার বিকেলে শরণখোলা থানার সুন্দরবন হরিণটানা এলাকার শ্যাওলা নদীর তীরসংলগ্ন গড়াইল বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্রসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় র‍্যাব। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি শর্টগান, চারটি দেশীয় তৈরি পাইপগান এবং দেশীয় তৈরি পুরোনো ওয়ান শুটারগানসহ মোট ৩৩টি আগ্নেয়াস্ত্র।

র‍্যাব-৬ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্রগুলো শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।