logo
Advertisement

মাছের খাবারের বস্তার মোড়কে ভারতীয় পণ্য, বিজিবির অভিযানে ধরা

এশিয়া পোস্ট নিউজ,হবিগঞ্জ
মাছের খাবারের বস্তার মোড়কে ভারতীয় পণ্য, বিজিবির অভিযানে ধরা
বিজিবির অভিযানে জব্দ করা পণ্য। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে পরিবহন করা ভারতীয় চা-পাতা, মেহেদী ও জিরাসহ অবৈধ পণ্য ও পরিবহনে ব্যবহৃত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সিন্দুরখান এলাকার একটি টহল দল শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগান এলাকায় অভিযান চালায়। বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার ও শ্যাম্পু উদ্ধার করা হয়। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়। জব্দকৃত পণ্য ও পিকআপের আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা।

ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকায় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা কাভার্ড ভ্যানটি তল্লাশি করে মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, কাবেরী মেহেদী ও জিরা উদ্ধার করেন। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্য ও গাড়িসহ মূল্য প্রায় ৯১ লাখ ৭০ হাজার টাকা।

দুই অভিযানে জব্দকৃত পণ্য ও যানবাহনের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৫৫-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

বিষয় :