logo

মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে এশিয়া পোস্ট: ভূমিমন্ত্রী

মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে এশিয়া পোস্ট: ভূমিমন্ত্রী
রাজশাহীর বাসভবনে এশিয়া পোস্টকে বিশেষ সাক্ষাৎকারে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: এশিয়া পোস্ট

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন খাতে অনিয়ম, দুর্নীতি ও অসংগতি প্রকাশ করা একটি গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আনন্দের বিষয় হলো, মাত্র অল্প দিনে এশিয়া পোস্ট গণমাধ্যম হিসেবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (১৭ মে) সকালে রাজশাহীর বাসভবনে এশিয়া পোস্টকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে ওপেন করে দিয়েছে, এ সময় এশিয়া পোস্ট বাংলাদেশের মানুষের কথা বলবে, বাংলাদেশের মানুষের প্রত্যাশার কথা বলবে। বাংলাদেশকে রক্ষা করার কথা বলবে, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার কথা বলবে। অতীতের যে স্বৈরাচার ছিল, তারা যেন আবার সুপ্রতিষ্ঠিত হতে না পারে, তার কথা বলবে। তাহলে মানুষের আরও আস্থা অর্জন করবে। ভবিষ্যতেও দেশ, সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে এশিয়া পোস্টের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন জনমত গঠনে ভূমিকা রাখে, তেমনি জবাবদিহিতা নিশ্চিত করে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করে। এ সময় ভূমিমন্ত্রী এশিয়া পোস্টের নবযাত্রার শুভকামনা জানান।