চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার পেট্রোল জব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গভীর রাতে অবৈধভাবে স্থানান্তরের সময় ৯ হাজার ১০০ লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় একটি ট্যাংকার ট্রাক থেকে তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খাদিমপুর-কয়রাডাঙ্গা সড়কে রোববার রাত ৩টার দিকে খালাস করা হচ্ছিল বিপুল পরিমাণ পেট্রোল। ট্যাংকার ট্রাক থেকে ড্রামে বোঝাই করে পেট্রোল তোলা হচ্ছিল ট্রাক্টরে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ এসব জ্বালানি তেল আটক করে হেফাজতে নিয়েছে। মোট আটটি ব্যারেলে ১৭০০ লিটার পেট্রোল আছে বলে জানা গেছে। আর ট্যাংকারে রয়েছে আরও ৭৪০০ লিটার তেল।
বিষয়টি সত্যতার নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল এশিয়া পোস্টকে বলেন, আটক তেলভর্তি ট্যাংকারটি এখন থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।