logo

ফেনীতে তাঁতী দল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ফেনীতে তাঁতী দল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে তাঁতি দলের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আইয়ুব নবী তারেক (২৬) গুনক গ্রামের লক্স মালের বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি বগাদানা ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ইফতারের পর তারেক তার পার্শ্ববর্তী ওহিদের নতুন বাড়িতে পারিবারিক কলহ মীমাংসার জন্য যান। একপর্যায়ে ওই বাড়ির নাহিদ, নিলয় ও সাইদদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এসময় তাদের লাঠির আঘাতে ও ছুরিকাঘাতে ঘটনাস্থলে তারেক নিহত হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। 

এ ঘটনার নিন্দা জানিয়ে ফেনী জেলা তাঁতি দলের আহ্বায়ক সারওয়ার জাহান শ্রাবণ বলেন, আমরা এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানাচ্ছি।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা এর তদন্ত পূবর্ক বিচার দাবি করছি।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমরা প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ মর্মে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।