সততা ও নিষ্ঠার সঙ্গে ভালো কাজ করব: তথ্যমন্ত্রী

নবনিযুক্ত তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আল্লাহ তাআলা অনেক বড় সুযোগ দিয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে ভালোভাবে কাজ করতে পারি।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগামীকাল থেকে অফিস শুরু করব। আমি গেলে আসলে বুঝতে পারব এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড়। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসী সঙ্গে থাকলে ভালোভাবে কাজ করব।
পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে (স্মারক গ্রন্থ) নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন।
এর আগে, দুপুর ১টা ১৩ মিনিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের নেতৃত্বে নতুন গঠিত মন্ত্রিসভার একটি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।



