logo

স্ত্রীর আপত্তিকর ছবি ছড়ানোয় স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

স্ত্রীর আপত্তিকর ছবি ছড়ানোয় স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাহিদ মিয়া ও তার মা রেনু বেগম ঘিওর উপজেলার ভালকুটিয়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিবালয় থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামল দায়ের করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, পারিবারিকভাবে বিয়ের পর থেকেই ওই নারীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় স্বামী কৌশলে ধারণ করা ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৩ এপ্রিল গভীর রাতে একটি ফেসবুক গ্রুপে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি, মোবাইল নম্বর এবং সম্মানহানিকর ক্যাপশনসহ পোস্ট করা হয়। এরপর থেকে বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে তাকে অশালীন প্রস্তাব দেওয়া হচ্ছিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আগে লিখিত অভিযোগ দিলেও তাৎক্ষণিকভাবে মামলা না হওয়ায় তাকে ভোগান্তির শিকার হতে হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. মনির হোসেন এশিয়া পোস্টকে বলেন, অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।