logo

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
উদ্ধারকৃত ককটেল। ছবি : এশিয়া পোস্ট

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-১০ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো পাওয়া যায়। সেগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি এবং প্রতিটি ককটেলই ছিল অবিস্ফোরিত।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, উদ্ধারকৃত ককটেলগুলো কোনো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।