logo

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

কুষ্টিয়া কুমারখালীর বানিয়াপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (২০ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ আলী (৩৫) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বারাদি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং রবিউল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রাতের কোনো এক সময় দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় । এসময় বড় ভাইয়ের এলোপাতাড়ি ছুরির আঘাতে ছোট ভাই রাশেদ আলীর মৃত্যু হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম এশিয়া পোস্টকে জানান, রাতে রাশেদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই মারা যান তিনি। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।